////

১৯ বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিকস, মদ ও গরুসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক

7 mins read

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস, মদ ও ভারতীয় গরু সহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ১৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ ও ১৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি এর আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপি’র সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের অভিযানে মালিক বিহীন ভারতীয় কসমেটিকস, চিনি, গরু-মহিষ, চা-পাতা ও মদ আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪৮ লক্ষ ৪২ হাজার ৭শত ৫০ টাকা।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত কল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান সমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version