/////

৪৮ বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার চোরাচালান পন্য আটক

6 mins read
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযান পরিচালনা করে প্রায় ১কোটি ১৯ লক্ষ টাকার চোরাচালঅন পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানায়, ৬ জানুয়ারি সোবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর এবং লাফার্জ বিওপি বিজিবির টহল টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ আটক করে। অপরদিকে হতে ভারতে পাচারকালে রসুন, শিং মাছ সহ চোরাচালান পন্য পরিবহনে বব্যহৃত ট্রলি ও প্রাইভেট নোহা গাড়ী আটক করা হয়। আটককৃত চোরাচালনা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৮লক্ষ ৭০ হাজার ১শত টাকা।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টলহ টিম গোয়েন্দা তৎপরতা মাধ্যমে অব্যাহত সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চোরাচালান পন্য আটক করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালান পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version