///

আওয়ামীলীগ নেতা আতাউর রহমান বাবুল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

8 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সালিশ ব্যক্তিত্ব আতাউর রহমান বাবুল স্মরণে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

শোকসভায় বক্তারা বলেন, মরহুম আতাউর রহমান বাবুল ছিলেন সালিশ ব্যক্তিত্ব৷ অত্র ইউনিয়নের শিক্ষা ও সমাজিক উন্নয়নে তার অবদান রয়েছে। মরহুমের মৃত্যুতে এলাকায় যে শুন্যতা সৃষ্টি হয়েছে পুরণ হবার নয়। তারা মরহুম আতাউর রহমান বাবুলের রুহের মাগফেরাত কামনা করে মহান রব্বুল আল আমিনের দরবারে বিশেষ দোয়া করেন৷ বিশেষ দোয়া পরিচালনা করেন চুনাহাঁটি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, হানিফ মোহাম্মদ, সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, হাসিনুল হক হুসনু, আব্দুল হক, আব্দুর রহমান, সুলাল চৌধুরী, ফারুক আহমদ, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, হাজী মাহমুদ আলী, মো. ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, আব্দুল জলিল, আবুল হাসনাত চৌধুরী, রহমত আলী, কয়ছর আহমদ আতিকুর রহমান, মাসুদ আহমদ, আব্দুল কাইয়ুম, বশির আহমদ, সুমন মোহন ধর, বাবুল আহমদ, আজিজুর রহমান, হাবিবুর রহমান, ফয়সল উদ্দিন, জাকারিয়া আলম, লোকমান হোসেন টুটুল ও নেহাল পাল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version