

রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে দেখতে সিলেট শহরস্থ বাসায় খোঁজ খবর নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার (৩ডিসেম্বর) দিবাগত রাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দকে সাথে মোহাম্মদ ইব্রাহিমের বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় মন্ত্রী অসুস্থ প্রবীণ এই রাজনৈতিক নেতার চিকিৎসার খোঁজ খবর নেন। প্রবীণ এ রাজনৈতিক নেতার সাথে মন্ত্রী প্রায় ঘন্টা খানেক সময় অতিবাহিত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সাংবাদিক সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান, মোহাম্মদ আসলাম, যুগ্ম-সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, সামসুল আলম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন প্রমুখ।


