

বিএনপি নেতা খুনের ঘটনায় সিলেট মহানগর যখন উত্তাল, ঠিক সেই সময় আগ্নেয়াস্ত্র সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে গ্রেফতার হয়েছেন এক যুবক।
গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত (৯ নভেম্বর) রাতে র্যাব-৯ একটি টিম অভিযান চালিয়ে মহানগরের মিরাবাজার হতে বিদেশি রিভলবার সহ বুরহান উদ্দিন শুভ (২৬) নামের একজনকে গ্রেফতার করে। সে ওই এলাকারই বাসিন্দা। গ্রেফতারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল-আলম।


