///

আজমিরীগঞ্জে ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

9 mins read

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সঞ্চালনায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেন, লেখাপড়ার পাশাপাশি উন্নত সমাজ ব্যাবস্থা ও সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই৷ এ সময় এমপি মজিদ খাঁন অতীতের মতো ভবিষ্যতেও উপজেলায় খেলাধুলার মান উন্নয়নে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস প্রদান করেন ।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী।

এছাড়াও অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য নাজমুল হাসান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version