///

আটপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

5 mins read

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২০২৩ সালের এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় আটপাড়ায় জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা দেয়া হয় ৷ উপজেলা পরিষদ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গোলাম কবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মো. শাহাদত হোসেন সিদ্দিকী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ। পরে ২০২৩ সালের এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় ১০৩ জন জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version