/

আটপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

5 mins read

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহাকরী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ৷

আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, পরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অফিসের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version