//

আটপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ

7 mins read

আটপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ১০২টি ল্যাপটপ বিতরণ ৷

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিল আহমেদের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে ১০২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version