
৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়৷
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ৷


