///

আটপাড়ায় মহান মে দিবস পালিত

4 mins read

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :: শ্রমিক-মালিক ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক লীগ আটপাড়া উপজেলা শাখার যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভায় এসে মিলিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কান্তি সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version