//

আটপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

5 mins read

নেত্রকোনার আটপাড়ায় আজ রোববার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা হয়।

সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতিসৌধেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ সকাল সাড়ে ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় ৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version