

নেত্রকোনা জেলা প্রতিনিধি :
আটপাড়ায় রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল
নেত্রকোনার আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়ন এর রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, সোমবার দুপুরে তিনি এ হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ও তেলিগাতী রেড ক্রিসেন্ট হাসপাতালের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, ৫নং তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিদ্যা, ৬নং দুওজ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা আওয়ামী লীগ ও তেলিগাতী রেড ক্রিসেন্ট হাসপাতালের সদস্য বৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷


