

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাব শ্রদ্ধা নিবেদন।
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সদস্যরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে র্যালীসহ পৌরসভা শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

এসময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরফাত রবিন, সৈয়দ সালাউদ্দিন, অর্থ-সম্পাদক এহসানুল হক, দপ্তর-সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মামুন আহম্মেদ, প্রচার ও প্রকাশক সম্পাদক বিশ্বজ্যোতি বাপন, কার্যকরী পরিষদের সদস্য সনেট দেব চৌধুরী, সাকির আহমেদ, নুর মোহাম্মদ সাগর, সাধারণ সদস্য কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, মো. মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, সৈয়দ আমিরুজামান, অরবিন্দ দেব, মো. শামিম আহমেদ, সাহবুদ্দিন আহমেদ, সংবাদ কর্মী আব্দুস শুকুর ও উপস্থিত ছিলেন।


