///

আলভারেজের দুই, ৩-০ গোলে এগিয়ে ফাইনালের পথে আর্জেন্টিনা

11 mins read

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৬৯মিনিটে জুলিয়ান আলভারেজের দ্বিতীয় গোলে ৩-০ গোলের লিড নিয়ে ফাইনালের মঞ্চ প্রায় নিশ্চিতই করে ফেললো আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ-প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে দুই দল। ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের সুযোগটি পেয়েছিলো আর্জেন্টিনা। তবে ডি বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের শট আটকে দেন ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচ।

খুব বেশিসময় অবশ্য আর্জেন্টিনাকে আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ম্যাচের ৩৩ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। ম্যাচের ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে ডি বক্সের ভেতর বল পান জুলিয়ান আলভারেজ। তাকে আটকাতে ফাউল করে বসেন ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। সঙ্গে সঙ্গেই পেনাল্টিরত বাঁশি বাজান রেফারি।

পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে একটুও ভুল করেননি মেসি। দুর্দান্ত এক শটে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেন মেসি। এই গোলেই বাতিস্তুতাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ১১ গোল করার রেকর্ড গড়েন মেসি। আর চলতি বিশ্বকাপে এই নিয়ে মেসির এটি পঞ্চম গোল।

এর গোলের মিনিট পাঁচেক পরেই আবারও ক্রোয়েটদের জালে বল পাঠিয়ে আর্জেন্টাইনদের উল্লাস। ম্যাচের ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন আলভারেজ। মাঝমাঠ থেকে মেসির পাস থেকে বল পান আলভারেজ। দুরন্ত গতিতে বল নিয়ে ক্রোয়েট ডি-বক্সের ভেতর ঢুকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে ক্রোয়েশিয়ার জালে নল জড়িয়ে উল্লাসে মাতান সাদা-আকাশি শিবিরকে।

৩-০ গোলের লিড নিয়ে বিশ্বকাপের ফাইনালের পথে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version