/////

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত

21 mins read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর দপ্তর বিজিবির দিক নির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তন্মধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিঃ মিঃ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে সরাইল রিজিয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করবে।
81 রিজিয়ন সদর দপ্তর এর অধীনস্থ ০৪টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়ন ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) বিজিবি মোতায়েন এর মাধ্যমে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সিলেট বিভাগে সিলেট সেক্টর এবং শ্রীঙ্গল সেক্টরে সর্বমোট ৯০টি প্লাটুনে ২,১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যগণ ০২টি জেলায় ১০টি আসনে অন্যান্য বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এর মধ্যে সীমান্তবর্তী ০৬টি উপজেলায় (সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জকিগঞ্জ) এককভাবে নির্বাচনী দায়িত্বপালন করবে। এর পাশাপাশি সীমান্তবর্তী আরও ০৫টি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্যান্য ১২টি উপজেলায় বিজিবি এবং অন্যান্য বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি’র K-9 ইউনিটের ০৪টি ডগ মোতায়েন থাকবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবে।
সরাইল রিজিয়ন হতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে প্রতিটি সদস্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত, আত্মত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ।
অত্র রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৯২টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত ৬৫৪টি নন-লেথাল অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি আমাদের রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় এপিসিসহ বিজিবির কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version