///////

ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার খুলছে শাবিপ্রবি

4 mins read

পবিত্র ঈদুল ফিতরের ২১দিন ছুটি শেষে রোববার (৩০ এপ্রিল) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে। তবে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার (৩০ এপ্রিল) থেকে যথারীতিতে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১২ এপ্রিল থেকে দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে টানা ২১ দিন বন্ধ ছিল ক্যাম্পাস।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version