////

এক ম্যাচে ১৯টি হলুদ কার্ড, রেফারিকে বাড়ি পাঠালো ফিফা

11 mins read

খেলা চলছিলো আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচ রেফারি মাতেও লাহোজের কার্ড দেখানোর সংখ্যা আর ধরণ দেখলে যে কারো মনে হতেই পারে মাঠে কি আসলেই ফুটবল খেলা চলছে নাকি অন্যকিছু। স্প্যানিশ রেফারি লাহোজ যে হারে কার্ড দেখাচ্ছিলেন তাতে যেন মনে হচ্ছিলো মাঠে ফুটবল বাদে অন্যকিছু চলছিলো।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার ওই ম্যাচের রেফারি মাতেও লাহোজকে নিয়ে সমালোচনার ঝড়ের মুখে অবশেষে তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে সব মিলিয়ে ১৯টি কার্ড দেখিয়েছে রেফারি। শুধু মাঠের খেলোয়ার নয়, কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। মাঠে নামার আগে বেঞ্চে বসেই কার্ড দেখেছেন জোড়া গোল করে নেদার‍ল্যান্ডকে ম্যাচ ফেরানোর নায়ক ভাউট ভের্গহর্স্টকে।
ম্যাচশেষে আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সবসময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারিরেক নিয়ে অভিযোগ তুলে বলেন, তিনি এই বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।
নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ আনুষ্ঠানিক ভাবে অভিযোগও দায়ের করা হয় ফিফার বিরুদ্ধে। এরপরই ফিফার শৃঙ্খলা কমিটির বৈঠকে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে মাতেও লাহোজকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version