///////

এসএমপি ও সিসিক কর্মকর্তাদের আলিয়া মাঠ পরিদর্শন : সর্বত্র উৎসবের আমেজ

15 mins read

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জনসভা উপলক্ষে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। আমীরে জামায়াতকে বরণ করতে জামায়াত ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া দফায় দফায় মাঠ পরিদর্শন করেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

বিকেল ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মাঠ পরিদর্শন করেন। জনসভার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ব্রিফিং করেন তিনি। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনে নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ও সিলেট-১ আসনে সহকারী নির্বাচন পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ।

মাঠ ও মঞ্চ পরিদর্শন শেষে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কাল আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে সমাপ্ত হবে। আমীরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ পৃথক ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version