///

এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে গোয়াইনঘাটে এক ছাত্রীর আত্মহত্যা

8 mins read

এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় গোয়াইনঘাটের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ নভেম্বর) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাহিমা বেগম এবছর বীরমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে গনিতে অকৃতকার্য হয়। গনিত ছাড়া বাকি সকল বিষয়ে জিপিএ এ এবং এ মাইনাস লাভ করে। ফহিমা বেগম গনিতে অকৃতকার্য হওয়ায় তার বসতঘরের মাড়ইলের সাথে গরুর রশি দিয়ে ফাঁস লাগে।

এদিকে সকালে ফাহিমার মা ও বাবা মামার বাড়িতে বেড়াতে যান। বিকেলে বাড়িতে এসে দরজা লাগানো দেখে ঘরে প্রবেশ করে ফাহিমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারী ফাহিমা বেগমের ঝুলন্ত লাশের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুকে ঘটনাস্থলে প্রেরন করি। বর্তমানে ফাহিমার লাশ ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version