

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, দেশপ্রেমিক প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শন করুন। প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের আর্থিক নিয়ামক শক্তি। আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
তিনি বুধবার (১ মার্চ) রাতে ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণেদয় পাল ঝলকের সভাপতিত্বে ও তথ্য সেবা কেন্দ্রের পরিচালক আবুল কালাম আজাদের উপস্থাপনায় এতে বক্তব্য দেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ওসমানীনগর উপজেলার সভাপতি ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক ছুরাব আলী, প্রবাসী রবিন পাল, সুফি মিয়া, নুর মিয়া, নুরুল হক নুর আলী, মোস্তফা মিয়া, গোলাম কিবরিয়া, ফারুক মিয়া, পিয়ার আলী, সুবল ধর, হারুনুর রশিদ, কাজী আনোয়ার মিয়া, ছমির আলী, শুকুর আলী, আকলু মিয়া, আবুল কালাম, আহমদ আলী, সাজ্জাদ মিয়া, সেলিম আহমদ চৌধুরী, আনছার মিয়া, শেখ সেলিম, মুজিবুর রহমান চৌধুরী, আলাউর রহমান, সুরত মিয়া, আব্দুল হক, আব্দুল কাদির, ইসলাম জামাল, ইউপি সদস্য তুরন মিয়া, খালেদ আহমদ খুকু, কবির আহমদ, আবুল কালাম প্রমুখ।


