///

ওসমানীনগরে ইয়াবাসহ ২ জন আটক

6 mins read

সিলেটের ওসমানীনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলেন, উপজেলার মোতিয়ারগাঁও (ভাগলপুর) গ্রামের লেবু মিয়ার ছেলে জাকির আলী (২৮) ও উদরকোনা (পালপাড়া) গ্রামের হারিছ আলী ছেলে আব্দুর রহিম (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে উপজেলার ইলাশপুর ও রাত সাড়ে ৯টার দিকে জাকির আলীকে কলারাই বাজার (১৯ মাইল) থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের সময় আব্দুর রহিমের দেহ তল্লাশী করে ১৫০ পিস ও জাকির হোসেনের দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাদেরকে ওসমানীনগর থানা পুলিশের কাছে সমঝে দেওয়া হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম ও এসআই নোটন কুমার চৌধুরী বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করেছেন। আটকদের উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন জানান, উক্ত ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা দায়ের হয়েছে। আসামীদের রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version