////

ওসমানীনগরে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার ১

6 mins read

সিলেটের ওসমানীনগরে আয়না মিয়া(৪৫) নামের এক অটোরিক্সা চোরকে গ্রেফতর করেছে পুলিশ। আয়নার তথ্যের ভিত্তিতে একটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত আয়না উপজেলার তাজপুর ইউপির পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক।

পুলিশ সূত্রে জানা যায়, জনৈক নারায়ণ চন্দ্র দাসের মালিকানাধীন সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) গত ৬ এপ্রিল উপজেলার তাজপুরবাজারের ভাড়া বাসার সামন থেকে ভোরে চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাজপুর স্ট্যান্ডের সিএনজি অটোরিক্সা চালক আয়না মিয়াকে আটক করে।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আয়নার দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকা থেকে গত শুক্রবার রাতে নারায়ণ দাসের চোরাই হওয়া সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ওসমানীনগর থানায় একটি (মামলা নং-১৭) দায়ের করা হয়েছে।

ওসমানীনগর থানার আফিসার ইনচার্জ এসএম মাইন উদ্দিন বলেন, সিএনজি উদ্ধার ও সেই সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version