/

ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

3 mins read

সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে কামরুল ইসলাম তাওহিদ(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি হচ্ছে গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের আবুল কালামের পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাওহিত পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের খালে পড়ে পানির নীচে তলিয়ে যায়। প্রায় একঘন্টা পর খাল থেকে শিশু তাওহিদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version