/

ওসমানীনগরে ভিপি শামীমের সম্মানে সুধী সমাবেশ

8 mins read

ওসমানীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিপি শামীম আহমদের সম্মানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের হুসেননমকী গ্রামে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা নাজমুল হক বাবলুর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী নাজমুল হক বাবলু অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম আহমদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

সমাবেশে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মব্বশির আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দৈনিক সিলেটের ডাক-এর সাবেক ডেপুটি চীফ রিপোর্টার এডভোকেট মুহাম্মদ তাজউদ্দিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন মাখন, জুনেল আহমদ, জুয়েল আহমদ, রুপা মিয়া, ফয়ছল আহমদ সুমন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, উপজেলা আওয়ামী লীগের নেতা সেবুল আহমদ, জুবায়ের আহমদ শাহিন, শাহ জামাল আহমদ, আফরুজুল হক মেম্বার, আবরার মোস্তফা খান, কামাল আহমদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, দয়ামীর ইউনিয়ন পরিষদের সদস্য সেবুল মিয়া, যুবলীগ নেতা জহির আহমদ মোহন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version