//

ওসমানীনগরে ১৪টি দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

8 mins read

সিলেটের ওসমানীনগরে অগ্নিকান্ডে ১৪টি দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) ভোরে উপজেলার দয়ামীর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুঁড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে দয়ামীর বাজারে একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের ধোঁয়া দেখে তাৎক্ষনিক ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন নিয়ন্ত্রনে আসার আগেই ১৪টি দোকানের মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

দয়ামীর বাজারে মুদি দোকানী বুল আহমদ জানান, পার্শ্ববর্তী দোকান থেকে তার দোকান আগুন লাগে। আগুনে দোকানে থাকা প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্য অপু আহমদ বলেন, ঘটনাস্থলে পৌছে ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version