///

ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন, ইউকে-এর সংবাদ সম্মেলন

17 mins read

সিলেটের অন্যতম সমৃদ্ধশালী এলাকা হয়েও ওসমানীনগরবাসী যেনো অবহেলিত। ভাঙ্গা রাস্তা, গ্যাস বিদ্যুৎ সমস্যা, শিশুদের সুস্থ্ বিনোদনের জন্য মাঠের অভাব, বাজার এলাকায় ঘিঞ্জি পরিবেশ, যানজট, ড্রেনেজ সমস্যাসহ নানা সমস্যায় জর্জরিত ওসমানীনগরের উন্নয়নে চাই পরিকল্পিত উন্নয়ন।

শনিবার রাতে উপজেলার খুজগীপুরে ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে এর চেয়ারপার্সন জাওয়ার আলী।

তিনি জানান, ওসমানীনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের সমর্থন ও সহযোগিতায় ২০১৫ সালে ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে গঠিত হয়। মূলত খেলাধূলাকে কেন্দ্র করে এসোসিয়েশন গঠিত হলেও বর্তমানে তা একটি চ্যারেটি সংগঠনে রূপ নিয়েছে। ওসমানীনগর এই সংগঠনের ২৫ জন সদস্য একগুচ্ছ কর্মসূচী নিয়ে গত ১০ফেব্রুয়ারী দুই সপ্তাহের জন্য যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। কর্মসূচীর মধ্যে ছিল ১১ ফেব্রুয়ারি ওসমানীনগর মডেল হাইস্কুলে প্রায় ২০০ গরীব অসহায়কে চিকিৎসা প্রদান, ১২ফেব্রুয়ারী সকালে খুজগীপুরে ২ শতাধিক অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বিকালে খুজগীপুর স্কুল মাঠে সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের সাথে প্রীতি ম্যাচ, ১৩ফেব্রুয়ারী সকালে ময়নাবাজারে ২ শতাধিক অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বিকাল ৩ ঘটিকায় ইলাশপুরের অসহায় পরিবারের পানীয় জলের জন্য একটি টিউবওয়েল বিতরণ, ১৪ফেব্রুয়ারী বিকালে তাজপুর মঙ্গলচন্ডি স্কুল মাঠে নুনু ফুটবল একাডেমির সাথে প্রদর্শনী ম্যাচ, ১৫ ফেব্রুয়ারী সকালে বুরুঙ্গার একটি অসহায় পরিবারকে টিউবওয়েল বিতরণ, বিকাল ৩টায় তাজপুরে ২ শতাধিক অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, ১৬ ফেব্রুয়ারী সকালে চকরবাজার ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় অসহায়দের চিকিৎসা সহায়তা, ১৭ ফেব্রুয়ারী বিকালে সাদিপুরে ২ শতাধিক অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, ১৮ ফেব্রুয়ারী সকালে ১১ ঘটিকায় হামতনপুরে ২ শতাধিক অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বিকালে হামতনপুর রয়েল এফসির সাথে প্রীতি ম্যাচ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিম ম্যানেজার ও এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জাকির আহমদ, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, যুক্তরাজ্য প্রবাসী কদরুল ইসলাম, তারেক মিয়া। উপস্থিত ছিলেন টিম এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, এনামুল হোসেন, এনামুল হক, আকদুছ আলী, আজমল আলী, কবির মিয়া, কবির চৌধুরী, মোঃ রিপন মিয়া, মোহাম্মদ চৌধুরী রাজু, শাহজাহান মিয়া, সানুর মিয়া, সাজ্জাদুর রহমান, সুরাফ মিয়া, আমিনুল ইসলাম, সাইফুল আলম, মোহাম্মদ আলী, সুমন আলম, আব্দুল মুকিদ, আব্দুল রকিব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি মো. লিলুউর রহমান পংকি, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ চৌধুরী, সাংবাদিক ফজলু মিয়াসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version