/

কবিরাজ দেখানোর কথা বলে কুলাউড়ায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

6 mins read

মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে জয়নাল মিয়া (৬০) নামের বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় দুই ছেলে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, জয়নাল হত্যাকারী দুই ছেলেকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, জয়নাল মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version