///

কমলাকান্দা নদীর ঘাটে কয়লা নৌকা ডুবিতে ঘুমন্ত মাঝি নিহত

6 mins read

কমলাকান্দা নদীর ঘাটে কয়লা নৌকা ডুবির দূর্ঘটনায় ঘুমন্ত এক মাঝি নিহত হয়েছে। নিহত মাঝির নাম দেলোয়ার হোসেন (২৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক ষ্টেশনের একটি কয়লা ডিপো থেকে ২০ মে.টন কয়লা নিয়ে বিক্রির উদ্দেশ্য নিহত দেলোয়ারের তিন ভাই সহ মোট ৬ জন কমলাকান্দা নদীর ঘাটে যান। রাতের খাবার খেয়ে সবাই নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে সাড়ে ১১ টার দিকে কয়লাবাহী নৌকাটি ঘাটে আকষ্মিক বাধা অবস্থায় ডুবে যায়। এসময় নৌকার ভিতর থেকে দেলোয়ারের সঙ্গে থাকা ৫ জন বের হয়ে সাতার দিয়ে পাড়ে উঠতে পারলেও দেলোয়ার নিখোঁজ হন। পরে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ডুবরি দল তার লাশ উদ্ধার করে।

কমলা কান্দা থানার ওসি আবুল কালাম জানান, নৌকা ডুবির দূর্ঘটনায় একজনের লাশ ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version