//

কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের গৃহ মেরামতে নগদ অর্থ বিতরণ

6 mins read

কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর মেরামতের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় সাতবাঁক ইউপি কমপ্লেক্স মিলনায়তনে নগদ ২০হাজার টাকা করে মোট ৮০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা পরিষদের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।

সিলেট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, ৪নং সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব শামীম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন সহ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version