

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম দস্তগীর আহমেদ ।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কানাইঘাট থানায় যোগদান করেন। গোলাম দস্তগীর আহমেদ সদ্য সাবেক কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ জানুয়ারি সিলেট জেলার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত অফিস আদেশে জৈন্তাপুর থানা হতে কানাইঘাট থানায় বদলী করা হয়।


