/////

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গু লি তে যুবকের মৃ ত্যু

4 mins read

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশির মৃ ত্যু হয়েছে।

নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফেরেননি। পরে বিজিবির টহল দল লোভাছড়া সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। শনিবার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  রোববার (২৩ নভেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার উপপরিদর্শক দূর্গা কুমার বলেন, রাতের দিকে লোভাছড়া সীমান্ত এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে ভোর ৪টার দিকে মরদেহটি থানায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version