//

কিশোর গ্যাংয়ের হাতে কাউন্সিলর পুত্র খুন

5 mins read

ময়মনসিংহের মুক্তাগাছায় শান্ত রহমান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেনশান্ত মুজাটি এলাকার বাসিন্দা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমানের পুত্র।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের নতুনবাজার এলাকায় প্রতিপক্ষ একটি কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, শান্তকে দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয় এক সমবয়সী কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সংঘবদ্ধভাবে তারাই তাকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। শান্ত চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একটি ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল তার।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version