////

কুমিল্লায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রদলের এক গ্রুপের উপর অন্য গ্রুপের হামলা, হাসপাতালে ১৭

16 mins read

কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে করা ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৫ ছাত্রদল নেতা। আহতদের অভিযোগ হামলায় অভিযুক্তরা নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য মোবাশে^ও আলম ভূইয়ার অনুসারী বিএনপির স্থানীয় নেতাকর্মী। আর আহতরা একই আসনের সাবেক এমপি আবদুল গফুর ভূইয়ার অনুসারী।

জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ১৫ আগস্টকে সামনে রেখে বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলার ঢালুয়া বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের ছোট ভাই হাসান খোরশেদ ফরহাদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ঢালুয়া বাজারের বিভিন্ন অলিগলি ও সড়কে মিছিল করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং বাজার এলাকার আনাচে-কানাচে ঘুরে প্রদর্শনমূলক শোডাউন করেন। পরে মিছিলটি ঢালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

জানা গেছে, এঘটনার প্রতিবাদে পরদিন ১৩ আগস্ট কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়ে উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় মিছিল শুরু করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। আহত আমির হামজা মুন্না, মাহফুজুর রহমান, মো. শহিদসহ ছাত্রদলের ১৫ নেতাকর্মী এখনও হাসপাতালে জানিয়ে ছাত্রদল নেতা আমির হামজা মুন্না বরেন, আমরা ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মিছিল করছিলাম। আর এখন দেখি মোবাশে^র গ্রুপের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। কার কাছে বিচার দেব?

এ বিষয়ে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, আমরা প্রতিবাদ মিছিল শেষ করার আগেই আবদুল মমিন, আলী হাসান টিপু ও আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপি মোবাশে^র আলম ভূইয়া লিখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করলো আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’

এই পোস্টে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করলে পালটা মন্তব্যে এমপির ভেরিফাইড আইডি থেকে তাদের আঞ্চলিক ভাষায় (প্রকাশ অনুপযোগী) গালি দেওয়া হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার কওে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বলেন, আমরা কোনো হামলা করিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উভয়পক্ষের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমার আইডি থেকে পোস্ট এবং মন্তব্য যেই করেছে, বিষয়টি আমি অবগত আছি। আর বিএনপির নেতাকর্মীরা বিএনপির ওপর কেন হামলা করবে, বিষয়টি আমার জানা নেই। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে, তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version