////

কুলাউড়ায় চাচা শ্বশুর পরিবারের হামলায় নিহত জামাই, আটক ৫

10 mins read

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ২৩ জুলাই রোববার রাত আনুমানিক ১১টায় রুবেল আহমেদ (৩২) কে শ্বশুর বাড়ী কুপিয়ে হত্যা করা হয়েছে । জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে। নিহত) (জামাই) রুবেলের বাড়ী উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মনরাজ গ্রামে। সে সাবেক মেম্বার ওহাব মিয়ার ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, কর্মধা ইউনিয়নে পূর্ব কর্মধা গ্রামের রুবেল আহমদের শ্বশুর মবু মিয়া ও চাচা শ্বশুর আব্দুল মান্নানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এনিয়ে ইউনিয়নের চেয়ারম্যানসহ একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এই বিরোধের জেরে রোববার রাতে স্থানীয় রবিরবাজারে দু’পক্ষে সংঘর্ষ হয়। এরপর রুবেল মিয়া শ্বশুর বাড়ি যান। সেখানে যাওয়ার পর চাচা শ্বশুর আব্দুল মান্নান ও তার ছেলে আজাদ মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয় জামাই রুবেল মিয়ার উপর। হামলাকারীরা প্রথমে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে কুপিয়ে মারাত্মক জখম ফেলে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের ভাই সোহেল মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল মান্নান, আব্দুছ ছালাম, সানুর, আব্দুল মান্নানের স্ত্রী চন্দ্রবান ও ছেলের বউ রেহানা বেগমকে গ্রেপ্তার করেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, নিহতের ভাই বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ৫ জনকে গেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version