////

কুলাউড়া বরমচাল টু সিলেট রোডে বাস উদ্বোধন শুক্রবার

6 mins read

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার থেকে সরাসরি সিলেট যাতায়াত করবে বাস। এ উপলক্ষে আজ শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় বরমচাল ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণ বরমচাল টু সিলেট বাস সার্ভিস শুভ উদ্বোধন হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে শফি আহমদ সালমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমেদ খান সুইট, ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম রাজীব প্রমূখ।

উল্লেখ্য, শুক্রবার (১২জুন) থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে বরমচাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সিলেট কেন্দ্রূীয় বাস টার্মিনাল থেকে বাস যাত্রা করবে। প্রতি ১৫ মিনিট পরপর যাত্রীবাহী বাস ছেড়ে যাবে ও আসবে। রাত ৮টায় দিনের শেষ বাস যাত্রা করবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version