///

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু!

5 mins read

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারী) সকালে কুলাউড়া রেলওয়ে জংশনের উত্তর পাশে পরিনগর এলাকায় রেললাইনের উপর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা কুলাউড়া রেলওয়ে থানায় খবর দেন । পরে সকাল আনুমানিক আটটায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন থেকে নিহত যুবক কুলাউড়া পৌর এলাকার পরিনগর এলাকায় ঘুরাঘুরি করছিলেন। তার চলাফেরায় মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন অনেকেই । রোববার সকালে রেললাইনে কাটা পড়া তার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহানারা বেগম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version