////

কৃষি জমির মাটি কাটা রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এমপি তমিজ উদ্দিনের

6 mins read

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা রোধে জণগনকে ঐকবদ্ধ্য হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

বুধবার (০৬ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, মাটি কাটা রোধে এবং অবৈধ ইটভাটা বন্ধ না করলে কৃষি জমি রক্ষা করা যাবে না। তাই জনগণের পাশাপাশি নেতাদেরও মাটি কাটা রোধে কাজ করার নির্দেশ দেন তিনি। এসময় ধামরাইকে মাদক মুক্ত করতে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এই সংসদ সদস্য। বাড়িগাও বাসাইল হতে বংশী নদী পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রস্থ্যে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ. কে. এম মোহিতুল ইসলাম সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version