//

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

3 mins read

সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে সাহিদুল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাহিদুল ওই গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সাহিদুল বাড়ির লোকজনের অগোচরে পুকুর ঘাটে খেলছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version