কোম্পানীগঞ্জে বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও

9 mins read

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলার বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। পাহাড়ি ঢলে আগাম বন্যা বেড়িবাঁধ ও বোরো ধানের ফসলি জমি নষ্ট হওয়ার আশঙ্কায় বেড়িবাঁধ ও ফসলি জমি পরিদর্শন ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের পাথর চাউলি হাওরের দুই, তিন ও চার নং বেড়িবাঁধ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিব আহমদ, উপ সহকারী প্রকৌশলী ফখরুল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, তেলিখাল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, পিআইসি কমিটির নেছার আহমদ, ইউপি সদস্য শিহাব উদ্দিন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বার বৃন্দ।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী কর্মকর্তা ফখরুল আহমদ সিলেট মিরর কে বলেন, পাহাড়ি ঢলে উপজেলার কিছু কিছু এলাকার আবাদি জমি পানিতে তলিয়ে গেলেও উপজেলার বড় বড় হাওর গুলোর বেড়িবাঁধ মজবুত থাকায় আজ (সোমবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন বেড়িবাঁধে ভাঙ্গন দেখা না দেওয়ায় ফসলের বড় ধরনের কোন ক্রয় ক্ষতি হয়নি। আশা করছি উপজেলার কোন বেড়িবাঁধেই সমস্যা হবে না ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, উপজেলার সকল হাওরের ফসল রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোন বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে নাই। পাহাড়ি ঢলের নদীর পানিতে কিছু কিছু এলাকার ফসলি জমি তলিয়ে গিয়েছে। পাহাড়ি ঢলে পানি কমে গেলে কৃষকের সরকারের পক্ষে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version