///

ক্যারিয়ার গঠনের কলাকৌশল নিয়ে শাবিপ্রবিতে কর্মশালা

18 mins read

ক্যারিয়ার গঠনের কলাকৌশল ও সেক্টর নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি- এর ১১২ নম্বর কক্ষে এ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (২১ অক্টোবর) এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে এবং সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এপ্লায়ের সায়েন্সেস এন্ড টেকনোরজি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অনুষ্ঠানের কো-কনভেনর সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম প্রমুখ। অন্যদের মধ্যে সিইই বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অ্যালামনাইয়ের প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেনসহ বিভাগের শিক্ষক ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আরিফুল ইসলাম বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি, এনজিওসহ অনেক ভালো ভালো সেক্টর রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েটরা চাইলেই প্রবেশ করতে পারে। আমাদের পূর্বের গ্রাজুয়েটরা এ ধরনের সুযোগ ও পরামর্শ পায়নি, তবে তোমরা ভাগ্যক্রমে তা পেয়েছে এবং চাকুরীর সেক্টর নিয়ে বিস্তর ধারণা পেয়েছো। যা তোমাদের ক্যারিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পাালন করবে। এমন প্রোগ্রাম ভবিষ্যতে আরো বেশি বেশি করতে হবে। পরিশেষে এ ধরণের আয়োজনে সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

কর্মশালায় সকালের সেশনে ক্যাডার সার্ভিস নিয়ে বাংলাদেশ রেলওয়ের কার্যনির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম, রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী নাহিদ সুলতানা, কন্ট্রাক্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ আর্মি’র কন্ট্রাক্ট স্পেশালিস্ট ও কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট প্রকৌশলী হারুন রশিদ আলোচনা করেন।

অন্যদিকে বিকালের সেশনে সরকারি চাকরি নিয়ে স্বাস্থ্য প্রকৌশলের কার্যনির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস কোয়ালিটি অ্যাসিউরেন্স নিয়ে সিআরটিসি-সাস্ট (CRTC-SUST) এর সিনিয়র ম্যাটারিয়াল প্রকৌশলী উদয় কুমার দাস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা নিয়ে ওয়ে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল রায়হান এবং পানি ও জলবায়ু পরিবর্তন সেক্টর নিয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের হাইড্রোলজিস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট ইঞ্জিনিয়ার রিয়াসাত আমিন বিস্তর আলোচনা করেন।

প্রসঙ্গত, শাবিপ্রবির সিইই বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালা ১৪টি সেশনে সম্পন্ন হয়। এতে আলোচক হিসেবে ছিলেন সিইই বিভাগের সাবেক শিক্ষার্থীরা। যারা বর্তমানে বাংলাদেশের সরকারি, বেসরকারি, এনজিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version