///

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মাইলফলক : আব্দুল হাকিম চৌধুরী

10 mins read

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপির ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য মাইলফলক হয়ে থাকবে।

আলিয়া মাদরাসার সমাবেশ সাম্প্রতিক কালে বাংলাদেশের অন্যতম বৃহৎ জনসভায় পরিণত হবে। সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি বর্তমানে অতীতের যে কোন সময়ের চাইতে বেশী শক্তিশালী। ভোটের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রকামী মানুষ আজ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ। তাই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে বিভাগীয় সমাবেশ সফলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের গোয়াইনঘাটের প্রতিটি ইউনিটকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে ১৯ শে নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমেদ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, জাহিদ খান।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনির উদ্দিন, উপজেলা বিএনপি নেতা জালাল মেম্বার, এনামুল হক মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ মেম্বার, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহমান মেম্বার, আলীম উদ্দিন, রুবেল মেম্বার, শামীম আহমদ। এছাড়া অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version