///

গোয়াাইনঘাটে সাজাপ্রাপ্ত আসামী সহ নয় জুয়াড়ী গ্রেফতার

5 mins read

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন’র সার্বিক নির্দেশনায় সিলেটে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাত সোয়া ০২টায় গোয়াইনঘাট থানাধীন বঙ্গবীর এলাকা হতে ০৯ জুয়াড়ীকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে দু্ই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জামাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ৷

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ দল বঙ্গবীর এলাকায় জুয়ার আসরে হানা দেয় ৷ এসময় জুয়াড়ী আমির হোসেন (৩৩), আলীম উদ্দিন (৩৫), ইমাম উদ্দিন (৪২), ময়নুল ইসলাম (৪২), আব্দুস ছামাদ (৫২), শাহ আলম (৩২), জিয়াউর রহমান (৩২), নাজিম উদ্দিন (৫০) এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামী যৎনাথা গ্রামের হাজির আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৪৫)৷

আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিত করেন জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version