

সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার গোলাপগঞ্জ পৌর এলাকার স্বরসতী কামারগাঁও গ্রামে বসতঘর থেকে রাজুনা বেগম (২৩) নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।
নিহত গৃহবধুর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের আতর আলীর মেয়ে । এ ঘটনার পর নিহত গৃহবধুর পিতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গোলাপগঞ্জ মডেল থানায় গৃহবধুর স্বামীসহ ৪জনকে আসামী করে একটি মামলা (মামলা নং-১২, ১১-০৪-২০২২ইং) দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিহত গৃবধুর স্বামী আলাল আহমদ (৩২) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আলাল আহমদ স্বরসতী কামারগাঁও এর আব্দুল শহিদের ছেলে । ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক ফয়জুল করিম বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে ।

