/////

গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

5 mins read

সিলেটের গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর অনুমান ১টা ৩০ মিনিটের সময় গোলাপগঞ্জ থানাধীন ৮নম্বর ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে নানার বাড়ীর পুকুর ডুবে মৃত্যু হয়।

মৃত শিশুরা হল সিলেটের দক্ষিণ সুরমা থানার রাখালগঞ্জ গ্রামের সুমি বেগেমের মেয়ে ফাইজা বেগম (৬) এবং গোলাপগঞ্জ থানার সুনামপুর গ্রামের সুহেল মিয়ার মেয়ে তাসকিয়া বেগম (৫)। ধারনা করা হচ্ছে শিশুরা খেলতে গিয়ে সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে গেলে সেখানে শিশু দুই বোনের মৃত্যু বরণ করে। পরে শিশুর স্বজনরা খোঁজাখোঁজি করিয়া ভিকটিমদ্বয়কে পানিতে মৃত ভাসমান অবস্থায় দেখিতে পান।পরে বাড়ির লোকজন পুকুর থেকে মৃতদেহ দুইটিকে উদ্ধার করে।

দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রস্তুত করে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version