///

গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় ডেইরী ও পল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্ত, বৃক্ষনিধন

8 mins read

সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ডেইরি ও পল্ট্রি ফার্মের ক্ষতিসাধন করেছে। এসময় দুবৃত্তরা বেশ কিছু বৃৃক্ষ কেটে ফেলে। এঘটনায় ভিকটিম ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুবৃত্তরা পালিয়ে যায়।

শনিবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তেরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শনিবার গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন ভিকটিম মরহুম আফতাব আলী মাস্টারের ছেলে আব্দুস সামাদ সানু।

অভিযোগ সূত্রে জানাযায়, তেরাপুর গ্রামের মরহুম আফতাব আলী মাস্টারের পরিবারের সাথে খালেদ আহমদের পরিবারের সাথে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শনিবার খালেদ আহমেদ সহ ২০/২৫ জন আফতাব আলী মাস্টারের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। তারা আফতাব আলীর ছেলেদের ডেইরী ফার্ম, পোল্ট্রি ফার্ম, মৎস্য খামার, কৃষি খামার ও ফিসারীতে ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা বাড়ির রেন্টি গাছ, কৃষ্ণচুড়া গাছ সহ বিপুল পরিমাণের বনজ ও ফলজ গাছ কেটে ফেলে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুরঞ্জিত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। হামলায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেনমামলার বাদি আব্দুস সামাদ সানু।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version