///

গোলাপগঞ্জে মহান বিজয় দিবস পালিত

14 mins read

সিলেটেরে গোলাপগঞ্জে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বীর সৌধে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আওয়ামী লীগ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান।

সকাল সাড়ে ৮টায় ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হকের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও মহান বিজয় দিবসের ডিসপ্লে ও কুচকাওয়াজ কমিটির আহ্বায়ক জুনায়েদ কবির, কৃষি কর্মকর্তা মাসরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া প্রমুখ।

এছাড়া মসজিদ, মন্দির, গির্জা সহ সব ধর্মীয় উপসানলয়ে দোয়া ও প্রার্থনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version