
গোয়াইনঘাটে জবাই করে হত্যা করে লাশের বদলে লাশ উপহার দিল প্রতিপক্ষ, বসত ঘরে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলল বাড়ী ৷
সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক হত্যাকাণ্ডের বিরোধে প্রতিপক্ষের আব্দুল কাদির (৪০) নামের এক জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার কাদিরের পুরো বসতঘরে অগ্নিসংযোগ চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারে নি। গোয়াইঘাট থানা পুলিশ ৷ নিহত কাদির গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।
১৫ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে গোয়ানইঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামে এই হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ৪ বছর পূর্বে দক্ষিণ লাবু গ্রামবাসীর সঙ্গে নিহত কাদিরের পিতা আব্দুল খালিকের সঙ্গে এক হত্যাকাণ্ডের বিরোধ চলছিল। ঐ ঘটনায় উভয় পক্ষও মামলা করে। এনিয়ে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পর পর পূর্বপরিকল্পনা মোতাবেক আব্দুল খালিকের বাড়িতে প্রতিপক্ষ সাবেক মেম্বার শামসুদ্দিনের লোকজন আক্রমণ চালান।
এসময় আবদুল খালিকের পুত্র আব্দুল কাদির (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে জবাই এবং তাদের বাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে সমস্ত বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঐ ঘটনায় আরও ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত কাদিরের লাশ উদ্ধার করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন- পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে কাজ করছে।

