///

গোয়াইনঘাটে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 mins read

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর অর্ধগতি, সারাদেশে গুম হত্যা নির্যাতনের প্রতিবাদে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১৯ নভেম্বর শনিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে গোয়াইনঘাট উপজেলার সাধারণ জনগনকে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে গণসমাবেশে যোগ দিতে হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায়  বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন, যুগ্ম-সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন উপজেলা যুবদলের আহবায়ক এড. শাহজাহান সিদ্দিকী যুগ্ন-আহবায়ক খালেদ আহমদ, উপজেলা সেচ্চাসেবকদলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version