

গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা ::
সিলেটের গোয়াইনঘাটে বিষ ঢেলে প্রায় অর্ধকোটি টাকার মাছ ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে। ৯ডিসেম্বর শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার রস্তমপুর ইউনিয়নের সাকের পেকেরখাল এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ফিসারীর মালিক বাদী হয়ে সাকের পেকেরখাল গ্রামের জমসিদ, তছলিম ও আমির উদ্দিনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেন। থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে দক্ষিণ সুরমা উপজেলার খালপার এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র মুহিবুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নের সাকের পেকেরখাল এলাকায় বেশ কিছু জমি ক্রয় করে ফিসারী তৈরী করেন এবং মাছ চাষ করেন।
কিন্তু দীর্ঘদিন থেকে ফিসারী সংশ্লিষ্ট সাকের পেকেরখাল গ্রামের সাদ আলীর পুত্র জমশিদ মিয়া (৪০) ও তছলিম আলী (৩৭), এবং মৃত মাহমুদ হাসানের পুত্র আমির উদ্দিন সব সময় উক্ত ফিসারী দখল নিতে বিভিন্ন পায়তার করে আসছে। এছাড়া ফিসারীর মালিক ও পাহারদারকে সব সময় অকাথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি প্রদান করে থাকেন। ইতিপূর্বে পাহারাদার মহব্বত আলীর উপর একাধিক বার হামলাও করেছেন।
৯ ডিসেম্বর শুক্রবার ভোর ৪ টার দিকে জমসিদ, তছলিম, আমিরসহ ৪/৫ জন লোক ফিসারীতে এসে বিষ ঢেলে দেয়। এসময় পাহারাদার মহব্বত আলী টচ লাইট মেরে ওদের সনাক্ত করেন আত্মচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আছেন। তৎক্ষণে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং বেলা বাড়ার সাথে সাথে ফিসারীর মাছ মরতে শুরু করে।
এব্যাপারে জানতে চাইলে ওসি গোয়াইনঘাট (তদন্ত) ওমর ফারুক জানান এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত পদক্ষেপ নেব।


